সীতাকুণ্ডে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (২০) নামে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১ জুন) সকালে ১০নং সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। লিজা আক্তার ওই এলাকার বাবুল মিয়ার মেয়ে এবং নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিজার বাবা বাবুল মিয়া বলেন, রাতে একসাথে খাবার খেয়েছে সবার সাথে। হাসিমুখে ঘুমাতে যায় লিজা। ভোরে আমার স্ত্রী ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আত্মহত্যা করেছে। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি ।
উল্লেখ্য, সীতাকুণ্ডে গত এক বছরে ১৬টি আত্মহত্যার ঘটনা ঘঠেছে, যার মধ্যে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে আত্মহত্যার ঘটনা ঘঠেছে ৪টি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied