রামগঞ্জ উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ ভাইস চেয়ারম্যান কামরুল মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা
দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ মে দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী ফলাফলে চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত (প্রতীক আনারস) ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি (প্রতীক টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথী (প্রতীক কলস) নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত আনারস প্রতীকে পেয়েছেন ৪৪০০৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭৭৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৫৫৯০ তালা প্রতীকের প্রার্থী সোহেল রানা পেয়েছেন ১১৪১৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথী কলস প্রতীকে পেয়েছেন ২৮০৯২ পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী সুরাইয়া আক্তার শিউলি পেয়েছেন ২৫৯২৫, (২১ ই মে) মঙ্গলবার রাত ৯টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে (কন্ট্রোল রুম) নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা:শারমিন ইসলাম।
এসময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ
Link Copied