ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৩:৪৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক উজ্জ্বল হোসেন (২৭) উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।  বুধবার সকালে বাকাই  গ্রামের রাস্তার পাশে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।  এলাকাবাসী জানান, ইউনিয়নের বাকাই এলাকায় রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় তারা গাছে ঝুলন্ত অবস্থায় একজনকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যক্তি একই এলাকার উজ্জল হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এলাকাবাসীর মধ্যে। নিহতের পরিবারের লোকজন জানান, সে নেশায় আশক্ত ছিল হয়তবা নেশারত অবস্থায় সে এমন কাজ করেছে।

রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় জানাযায় নিহত যুবক নেশার সাথে সম্পৃক্ত ছিল। এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের