ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই মিল ঘর, ৬০ লাখ টাকার ক্ষতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:১১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মিলঘরসহ এর মেশিন, সরিষা ও চাল পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের কানাই লাল সাহার মেসার্স প্রতিক চাউল কল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী,  থানা-পুলিশ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে বিষয়টি জানা যায়। অগ্নিকাণ্ডে মিলের মেশিনপত্রসহ সেখানে রাখা ৫৯২ বস্তা সরিষা ও ২১৭ বস্তা চাল পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিলটির মালিক কানাইলাল সাহা। তিনি বলেন, বুধবার রাতের আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান খান, উপজেলা চালকল মালিক সমিতির সদস্য, স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় লোকজন তাদের সহায়তা করে। একজন দমকলকর্মী বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে মিলটিসহ মালামাল পুড়ে যায়। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের