পিরোজপুরে পূর্ব শত্রুতার জেড়ে এক ব্যক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন
পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকায় পূর্ব শত্রুতার জেড় ধরে গোলাম রসুল খান নামের এক ব্যাক্তির পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহম্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান।
আহত গোলাম রসুল খান (৪৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের পুত্র।
আহত রসুলের ভাইপো রাসেল খান জানান, সকালে টোনা বাজার এলাকায় স্থানীয় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারী বাগান বিক্রয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল, জালাল সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে গোলাম রসুলকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় হামরাকারীদের ধারালো অস্ত্রের কোপে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা গোলাম রসুলকে ফেলে চলে গেলে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আহমেদ জানান, সকালে গুরুত্বর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিলো। তার অবস্থা গুরুত্বর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত