গাজায় নিহত বেড়ে ৩৫ হাজার ৮০০
যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০০ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯১ জনের।উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেই থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ৮০ হাজার ১১ জন।
কয়েক হাজার বাসিন্দা সেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে কয়েক হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে সামনে রেখে ইসরায়েল গাজার রাফা শহরে হামলা বাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিতে আইসিজের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে দুই দিনের অভিযানে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আট লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনের ধ্বংসাবশেষের মধ্যেই বসবাস করছে।
Aminur / Aminur
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট