লোহাগড়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
সম্মানীত লোহাগড়া উপজেলা বাসী, আপনারা আমার সশ্রদ্ধা সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন।প্রথমেই আমি পরমকরুণাময় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি। গত ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
সম্মানীত উপজেলা বাসী বিশাল ব্যবধানে নির্বাচিত করে আমাকে যে আস্থা ও মর্যাদা প্রদান করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপজেলার বাসীদের সকল সম্মানিত অধিবাসী ও কর্মী ভাইদের ।আমি বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত প্রবাসী ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা। যারা দিনরাত আমার পক্ষে মাঠে কাজ করেছেন। অনেকে প্রবাসে থেকেও সমর্থন ও সহযোগিতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন স্থান থেকে ছুটে এসে যারা আমার প্রচার কাজে অংশ নিয়েছেন, আমাকে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার বিজয়কে আরো সহজতর করেছে। নির্বাচনের জয়ের জন্য আমার সাথে একাত্মভাবে নির্বাচনের মাঠে লড়ে যাওয়া স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমারাই হবে আপনারাই আধুনিক লোহাগড়া উপজেলা বির্নিমানের শক্তি ও সাহস।নির্বাচন চলে গেছে। আমাদেরকে এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় উপজেলা বাসিকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পানে নিয়ে যেতে হবে।আপনাদের দোয়া ও শুভকামনা কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমাকে সব সময় মনে রাখবেন যাতে আপনাদের প্রত্যাশার আধুনিক উপজেলায় নির্মাণ বিনির্মাণে আমি কাজ করতে পারি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান