ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যাত্রীবাহি নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৪৭

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদীতে যাত্রীবাহি ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে  কামরুল ইসলাম ১৮ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল 
৯.৩০ টার দিকে উপজেলার কাউয়াবাধায় দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ  কামরুল ইসলাম এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে।

নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা নুরুনবী বলেন, ৩০-৩৫ জন লোক নিয়ে হরিচন্ডি ঘাট হতে নৌকা ছেরে বালাসিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সকাল ৯.৩০টার দিকে কাউয়াবাধা এলাকা দিয়ে যাওয়ার সময় কামরুল নৌকা থেকে পড়ে ডুবে যায়। এ সময় তার মামা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

কামরুলের মামা নুরুনবী মিয়া আরো বলেন, ‘নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান চলছে।

এরেন্ডাবাড়ি সাবেক ইউপি সদস্য হানিফ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোতে রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।’ 

ফুলছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার কাজল মিয়া  বলেন, নদীতে অনেক স্রোত থাকায় তাদের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান