ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা আটক -২


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৫৩

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকায় সালমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুরে এঘটনা ঘটে। গৃহবধূকে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রূপচাঁন মিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। নিহত সালমা আক্তার পৌরসভার তাজপুর তাজপুর এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে। তাদের সংসারে আব্দুল্লাহ আরবান কায়ফি ও খাদিজা আক্তার নামে দুটি সন্তান রয়েছে। 
স্থানীয় ও নিহতের স্বজনদের দাবি, সালমা আক্তারের স্বামী অভিযুক্ত রূপচাঁন মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত এক মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিলো। পরকীয়ার সম্পর্কে দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে গোপনে অনৈতিক ও অবৈধ মেলামেশা চলতে থাকে। স্বামী রূপচাঁন মিয়ার অবৈধ পরকীয়ার সম্পর্কটি প্রকাশ্যে এলে তার স্ত্রী সালমা আক্তার প্রতিবাদ করায় তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এতে করে প্রায় সময় স্বামী রূপচাঁন মিয়া তার স্ত্রী সালমা আক্তারকে মারধর করে। নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি জানান, আমার বাবা দীর্ঘ দিন ধরে একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। এই নিয়ে প্রায় সময় আমাদের পরিবারে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হতো। সম্প্রতি আমার মাকে অনেক মারধর করেছে বাবা। বিষয়টি আমি আমার নানা বাড়ির আত্মীয় স্বজনদের জানিয়েছি। আত্নীয় স্বজনরা বলেছিলো ঈদের পর বিষয়টি নিয়ে বসে বুঝাপড়া করবে কিন্তু  বসার আগেই আজ আমার মাকে একেবারে মেরেই ফেললো। 
নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, ২০০৫ সালে সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকার সোনা মিয়ার ছেলে রূপচাঁন মিয়া সঙ্গে আমার বোনের পারিবারিক আনুষ্ঠানিকতায় বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত এক মহিলার সঙ্গে কাজ করার সুবাধে সে গত কয়েক বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাধা দিলে প্রায় সময় আমার বোনকে সে শারীরিকভাবে নির্যাতন করত। এরই জের ধরে গতকাল রাতে আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। পরে সকালে একটি পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করে পুলিশ। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন মিয়া জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত স্বামী রূপচাঁন মিয়াসহ দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা যাবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা