ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৮০ বছর পর মিলল মার্কিন সাবমেরিনের ধ্বংসাবশেষ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১০:৫৪

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএসএস হার্ডার নামের সাবমেরিনটি পাওয়া গেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপের কাছে। এটি পানির ৩ হাজার ফুট নিচে পড়ে ছিল। ১৯৪৪ সালের ২৯ আগস্ট ৭৯ জন পুরুষ ক্রু নিয়ে সাবমেরিনটি ডুবে যায়। ডুবে যাওয়ার আগে এই সাবমেরিনটি জাপানের তিনটি ডেস্ট্রয়ারকে পানিতে ডুবিয়ে দেয়। এছাড়া চারদিনের মধ্যে আরও দুটি ডেস্ট্রয়ারের ব্যাপক ক্ষতি করে এটি। এরমাধ্যমে জাপানিরা তাদের যুদ্ধের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়। যা পরবর্তীতে জাপানের যুদ্ধে হারার ক্ষেত্রে অবদান রাখে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হিস্টোরিক অ্যান্ড হেরিটেজ কমান্ডের প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্যামুয়েল জে.কক্স বলেছেন, “যুদ্ধে জয়ের সময় সাবমেরিনটি হারিয়ে যায়। আমাদের ভুললে চলবে না জয় পেতেও মূল্য দিতে হয়। যেমনটি দিতে হয় স্বাধীনতার ক্ষেত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত অঞ্চলে ফিলিপাইন ছিল যুদ্ধের অন্যতম বড় ময়দান। ওই সময় জাপানের কাছ থেকে ফিলিপাইনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ব্যাপক যুদ্ধ করে মার্কিন বাহিনী। ফিলিপাইনের সমুদ্র অঞ্চলের নিচে পড়ে আছে বিশ্বযুদ্ধের সময়কার ব্যবহৃত অনেক জাহাজ। হার্ডার নামের এই সাবমেরিনটি খুঁজে বের করেছে ‘লস্ট৫২ প্রজেক্ট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যে ৫২টি সাবমেরিন হারিয়ে গিয়েছিল সেগুলো খুঁজে পাওয়ার কাজ করছে সংস্থাটি। হার্ডার নামের সাবমেরিনটি অনেকটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
সূত্র: বিবিসি

 

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান