ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জেলেনস্কি আর ইউক্রেনের বৈধ শাসক নন : পুতিন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১২:৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে মস্কো শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী, তবে সেই সংলাপ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হবে না। এর কারণ প্রসঙ্গে পুতিন বলেছেন, সাংবিধানিক মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন। শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো এ সময় তার পাশে ছিলেন। পুতিন বলেন, ‘কিয়েভের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরুর ব্যাপারটি অবশ্যই কাণ্ডজ্ঞান ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। আমরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে চাই। ‘কিন্তু কাদের সঙ্গে আমরা সংলাপ শুরু করব? আমি জানি এটা খুবই অদ্ভুত প্রশ্ন, কিন্তু একেবারে ভিত্তিহীন নয়। কারণ আমরা জানি যে ইউক্রেনের যিনি সরকার ও রাষ্ট্রপ্রধান, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তার নেতৃত্বাধীন সরকার এখন আর ইউক্রেনের বৈধ সরকার নয়।’ প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে গত ২০ মে, সোমবার। তিনি অবশ্য গত বছর একটি ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে বলা হয়েছিল যে যতদিন ইউক্রেনে যুদ্ধাবস্থা থাকবে, ততদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের পদে থাকবেন। আগামী মাসে সুইজারল্যান্ডে ‘শান্তি সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এবং সেই সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
‘আমার মনে হয়, পশ্চিমা বিশ্বের এই সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য হলো কিয়েভের বর্তমান শাসকগোষ্ঠীকে আন্তর্জাতিক বিশ্বে বৈধ বলে ঘোষণা করা, যে শাসকগোষ্ঠী ইতোমধ্যে সাংবিধানিকভাবে মেয়াদোত্তীর্ণ। এটি আসলে একপ্রকার পিআর কর্মসূচি, কিন্তু আইনগত বা বৈধ নথির ক্ষেত্রে এসব পিআর কর্মসূচির কোনো মূল্য নেই,’ সংবাদ সম্মেলনে বলেন পুতিন।

সূত্র : আরটি

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান