ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২৪ বিকাল ৫:৫১

হামাসের কাছে জিম্মি থাকাদের উদ্ধারের জন্য গাজায় যুদ্দবিরতির আহ্বান জানিয়েছে অনেক ইসরায়েলি। এ নিয়ে দেশটির স্থানীয় সময় শনিবার রাতে তেল আবিবে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। এক ভিডিওতে দেখা যায়, তেল আবিবের গণতন্ত্র স্কয়ারে ঘোড়ায় চড়ে থাকা পুলিশ ও জলকামান। সেইসময় পুলিশ জনতাকে সেখান থেকে চলে যেতে বললে সংঘর্ষ বাধে। আরেক বিক্ষোভের সময় পুলিশ জানিয়েছে, তারা দুইজনকে গ্রেপ্তার করেছে। 
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। জিম্মিদের ফিরিয়ে আনা এবং সাধারণ নির্বাচনের দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে। সেইসঙ্গে তাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ২০০ জন। এরপর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৫ হাজারের বেশি। আহত ৮০ হাজারের বেশি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার তেল আবিব ছাড়াও হাইফা, রেহোভতে বিক্ষোভ হয়েছে।

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান