যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডব, ১৫ জনের মৃত্যু
ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সোমবার (২৭ মে) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন। শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এবিসির শাখা ডব্লিউএফএএর প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেওয়ার কথা বলা হয়েছে।টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। একটি সড়কে কিছু গাড়ি উল্টে গেছে। শনিবার গভীর রাতে মায়েস কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে কমপক্ষে দুজনের মৃত্যু হয়। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি জ্যানজেন তুলসাতে ফক্স নিউজ–সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন। রোববার ভোরে আরকানসাসে ঝড়ে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এবিসির স্থানীয় স্টেশন কেএটিভিকে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছপালা উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, কেন্টাকির লুইসভিলেতেও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ইন্ডিয়ানাপোলিস ৫০০ নামের কার রেস শুরু হতে চার ঘণ্টা দেরি হয়েছে। তখন নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ–বিভ্রাটবিষয়ক তথ্য সংগ্রহকারী ওয়েবসাইটের তথ্য বলছে, ঝড়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪৯ হাজার গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েন। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় টর্নেডোজনিত সতর্কতা বহাল রাখা হয়েছে।
Aminur / Aminur
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত
পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা
৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ
নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট
নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা