ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে অবৈধ ড্রেজারের সাহায্যে পার্কের পুকুর খনন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ৩:২৯

ফরিদপুরের বোয়ালমারীর একটি পার্কে অবৈধ ড্রেজারের সাহায্যে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। ড্রেজারের সাহায্যে পুকুর খননের ফলে পুকুরের আশপাশের চারদিকের স্থলভাগের নিচের মাটি সরে যায়। এতে পার্কে আগত দর্শনার্থীদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত 'গাঁও গেরামের পার্ক'-এর পেছনের দিকে ড্রেজারের সাহায্যে পুকুর খনন করা হচ্ছে। ড্রেজারের সাহায্যে পুকুর খননের ফলে পুকুরের চারপাশের উপরে মাটির আচ্ছাদন থাকলেও নিচের মাটি সরে যায়। এতে পার্কে আগত দর্শনার্থীরা যে কোনো মুহূর্তে পাড় ভেঙে পানিতে ডুবে যেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

এ ব্যাপারে পার্কের মালিক মীর্জা জাকারিয়া বেগ বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর খনন করছি।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক