ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে বালালি বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন ফাঁস


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৫:৫৯

নেত্রকোনার মদনের বালালি বাঘমারা উচ্চ  বিদ্যালয়ের দশম শ্রেণীর  প্রাক নির্বাচনী পরীক্ষা বাংলা প্রথম পত্রের প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক পাওয়া যায়।
২৭ মে, রোজ সোমবার বিকাল ২টার সময় এ পরীক্ষা অনুষ্ঠিত  হওয়ার কথা ছিল। 
এমন অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী প্রশ্নটি বাতিল এবং পরিবর্তন করার নির্দেশ দেন। 
বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনাটি ঘটেছে।এ নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে সরকার কর্তৃক নির্দেশনা রয়েছে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে নিজেরাই প্রশ্ন তৈরি করবে। 

ছাত্র-ছাত্রীদের মনে প্রশ্ন আমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করেন তবে প্রশ্ন কি করে ফাঁস হল। এ ঘটনা নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

একজন ছাত্র নাম না বলা শর্তে বলেন, আমার মনে হয় শিক্ষকদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটছে ।তবে এ ঘটনার সাথে কোন শিক্ষক জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।  ভাল ছাত্রদের সমস্যা হয় প্রশ্ন ফাঁস হওয়ার কারণে।আমাদের বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  এটি বাচাঁতে  কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, রোজ সোমবার ২৭ মে, দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রাক নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্ন ফাঁস হয়েছে শুনা মাত্রই পরীক্ষা বাতিল করেছি। এবং আমরা শিক্ষকরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি।পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী জানান, বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী বাংলা প্রথম পত্রের প্রশ্নটি ফাঁস হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা বাতিল করার জন্য এবং এ প্রশ্নটিও বাতিল করা হয়েছে।আগামীকাল প্রধান শিক্ষককে অফিসে ডাকা হয়েছে কারণ দর্শানোর জন্য।
কারণ  দশাতে না পারলে  তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা