ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাত পোহালে মদন উপজেলা পরিষদ নির্বাচন ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ৩:৪২

রাত পোহালে বুধবার (২৯ মে) নেত্রকোনার  মদন উপজেলা  পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মঙ্গলবার(২৮মে) দুপুর ২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনি সরঞ্জামাদি বুঝিয়ে দেন।
প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনি সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে পৌঁছে গেছে।

মদন উপজেলা  নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হামিদ ইকবাল বলেন, মদন উপজেলার ৮ টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্রে  ৩৬১টি বুথে সর্বমোট ১৩১৭০৩ জন ভোটার ভোট প্রদান করবেন। মোট ৫১জন  প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ৩৬১ জন এবং সহকারী পোলিং অফিসার ৫২২ জন নির্বাচনের দায়িত্ব পালন করবে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মদন উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মদন উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, দোয়াত-কলম প্রতীক নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজাজুল হক ( সবল) চৌধুরী, ঘোড়া প্রতিকে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইফতেখার আলম চৌধুরী আজাদ,মোটরসাইকেল প্রতীক নিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, ও উড়োজাহাজ প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, কাপ পিরিচ প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার।  মোট  ৬ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে  ভাইস চেয়ারম্যান পদে ৪ জনপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সকল ভোটারদের মাঝে চাপা টান টান উত্তেজনা বিরাজ করছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিবে বলে আশ্বাস প্রদান করেছে প্রশাসন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা