ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফেনীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ৪:১১

ফেনী শহরের নাজির রোডে মো. সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ‍আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঘাখকা গ্রামে। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্ত্রী। যাওয়ার সময় সোহেলর স্ত্রী শিউলী তার বাবা মারা গেছেন বলে দারোয়ানকে জানায়। ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার (২০ ‍আগস্ট) সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন