ধামইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর দের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিষ্ট্রেট মোসা. জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানের স্বাগত বক্তা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেব নাথ, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন গ্রাম আদালত কার্যক্রম আরও দৃঢ় করতে হিসাব সহকারীদের নির্দেশনা প্রদান করেন এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গ্রাম আদালতকে গড়ে তোলার আহবান জানান। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর যথাক্রমে মনোয়ার হাসান তনয়, মো. আসাদুজ্জামান, তাপস কুমার কর্মকার আরিফুল ইসলাম,মো. রায়হান হোসেন, শারমিন সুলতানা, আলম হোসেন, কার্তিক চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান