আরও ৬টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৫ লাখ গ্রাহকের লেনদেন সহজ হলো বিকাশ-এ
দেশের আরও ৬টি শীর্ষস্থানীয় মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৫ লাখেরও বেশি গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশ-এ। এ লক্ষ্যে, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), দিশা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ও বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশন (বিএফএফ)-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহাবুবুল হক ভূইয়া, দিশা-এর প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)’র উপ-পরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিফ হোসেন, পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদা শামস, উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)-এর প্রধান নির্বাহী এএফএম আখতার উদ্দিন ও বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশন (বিএফএফ)-এর নির্বাহী পরিচালক জন দাস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারছেন।
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে বিকাশ। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত