মাগুরায় দুই ভাইয়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মাগুরায় আপন দুই ভাই হৃদয় (১৭) ও সবুজ (৩৪) কে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুনের সাথে জড়িত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় মাগুরা চৌরঙ্গী মোড়ে নহাটা ইউনিয়ন বাসির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত সবুজের দুই সন্তান, স্ত্রী, মা বাবা সহ এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আপন দুই ভাইয়ের হত্যাকাণ্ডের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো সকল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে নয়টার সময় হৃদয় মোল্যাকে ডাব খাওয়ানোর উদ্দেশ্যে মাঠে ডেকে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার বড় ভাই সবুজ মোল্যাও পিছে পিছে যায় এবং মাঠে পৌছাবার পরেই আসামীগন একই স্থানে দুই ভাইকেই নৃশংস ভাবে হত্যা করে। নিহত দুই ভাই মাগুরা মহম্মদপুর থানাধীন নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্লার ছেলে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান