ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় ১ জুন শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:২৭
মাগুরা জেলার ৪ উপজেলায় আগামী ১ জুন ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভায় এ কথা জানান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করা হয়।
 
অবহিত করণ সভায় জানানো হয় জেলায় মোট ৯৪০ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৫৯৩  জন শিশুকে  ভিটামিন এ প্লাস  খাওয়ানো হবে। দিনব্যাপী এ কর্মসুচি বাস্তবায়নে ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োজিত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ড চন্দন দেবনাথ, উপ পরিচালক পরিবার পরিকল্পনা রওশনারা জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নেসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা