ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৬:৪৯

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব। শুক্রবার (২০ আগস্ট) মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ১৬ আগস্ট রাজার কাছে পদত্যাগপত্র পেশ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। পদত্যাগের ফলে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভারও পতন ঘটে। ইসমাইল সাবরি ইয়াকোব ছিলেন সাবেক সরকারের উপপ্রধানমন্ত্রী।

মুহিদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর দেশটির পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আস্থাভোটের আয়োজন করা হয়েছিল। আস্থাভোটে দেওয়ান রাকাইতের ২২২ জন আইন প্রণেতার মধ্যে ১১৪ জন তার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার রাজার দফতর।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মালয়েশিয়ার রাজনৈতিক দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যাবধান ছিল একদমই অল্প। ফলে নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেয়ার পর।

ইউএমএনও বরাবরই অভিযোগ করে আসছিল আস্থাভোটে কারচুপির মাধ্যমে মুহিদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রী হয়েছেন। ইসমাইল সাবরি ইয়াকোবের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ায় জোট সরকারে অবস্থান আরো দৃঢ় হলো মালয়েশিয়ার বৃহত্তম দলটির।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫