ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যানের নিজ বাড়িতে বাজেট অনুষ্ঠান, জানেন না সাধারণ মানুষ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ৩:৫৭

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানাযায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার (৩১ মে) উন্মুক্ত বাজেট অনুষ্ঠানটি ব্যানার অনুযায়ী অনুষ্ঠানস্থল ইউনিয়ন পরিষদ কার্যালয় থাকলেও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বাজেটের আয়োজন করেছেন তার নিজ বাড়িতে। 

ফলে ইউনিয়ন পরিষদের গত এক বছরের আয় ব্যয়ের হিসাব জানেন না সাধারণ মানুষ। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে সর্বসাধারণের মাঝে।

বাজেটের বিষয়ে চরযশোরদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের না জানিয়ে তার বাড়িতে বাজেটের আয়োজন করেছেন। এতে আমরা কোনো সম্মতি দেইনি।

বাজেটের বিষয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির খান বলেন, চেয়ারম্যান তার নিজ ক্ষমতা বলে নিজ বাড়িতে বাজেটের আয়োজন করেছেন। সাধারণ জনগণ ও আমাদের না জানিয়ে করা আয়োজনে আমরা একমত পোষণ করিনি।

নিজ বাড়িতে বাজেট আয়োজনের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলাম বলছেন সঠিক নিয়মেই তারা বাজেট আয়োজন করেছেন।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাফি বিন কবির বলেন, উন্মুক্ত বাজেট ইউনিয়নের যে কোন স্থানে করা যেতে পারে তবে অবশ্যই স্থানের নাম উল্লেখ করতে হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’