ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৪ বিকাল ৬:৫৫

নেত্রকোনার মদনে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদকে ৩১মে, রোজ শুক্রবার  বিকাল ৪ সময় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান  বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার  সকল সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক এ এম শফিকুল ইসলামসহ বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যবৃন্দ

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, আমি মদন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ  তারা আমাকে তাদের আমানত ভোট আমাকে বিজয়ী করেছেন।
আমি চেষ্টা করবো মদন উপজেলার প্রতিটি মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করার জন্য ।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম বলেন, উপজেলা বাসী একজন যোগ্য অভিভাবক হিসেবে ভোটের মাধ্যমে বিজয়ী করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন আমরা আশা করি উপজেলার  প্রতিটি মানুষের তিনি সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার দায়িত্ব পালন করে যাবেন।

গত ২৯ মে,বুধবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ ঘোড়া প্রতীক নিয়ে ১৮৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০২৬৯ ভোট।নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বহিস্কৃত জেলা ছাত্রদল সদস্য এম এ সোহাগ মাইক প্রতীক নিয়ে ৩২৫৪১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বহিস্কৃত মদন পৌর কৃষক দলের নেতা শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৮০৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসনা চৌধুরী পেয়েছেন ১৩৩১০ভোট।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা