ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন বিষযক কর্মশালা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ২:৬

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১লা জুন) সকাল ৯.০০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি'র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ও উপ পরিচালকের কার্যালয় সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যােগে দারিদ্র্য বিমোচন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিনুর আলম এর পরিচলানায় ও  সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ  রেজাউল করিম এর সভাপতিত্বে  দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ভাচ্যাুযালি প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহা: লিয়াকত আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অর্থ)  মোঃ আব্দুর রেজ্জাক, দারিদ্র্য বিমোচন ও ঋণ বিভাগের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহনুর আলম। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম।  কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ জেলা কম্পিউটার ইন্সট্রাকটর মো:  আলমগীর কবীর।

উক্ত কর্মশালায় সিলেট বিভাগের ৪ টি জেলা চট্টগ্রাম বিভাগের ২ টি জেলার ৬৫ টি উপজেলার  উপ পরিচালক, সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে পরবর্তী চলমান আদায়, ঋণ বিতরণ, কিস্তি খেলাপি ও ঋণ খেলাপি সহ চার গ্যাটাগরিতে সফল হওয়ায় কুমিল্লা, সিলেট এবং  বি-বাড়ীয়া জেলার অংশগ্রহণকারীদের হাতে শ্রেষ্ঠ জেলার পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত