শান্তিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১লা জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুরাদ হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য, মিডওয়াইফ রনি আক্তার, আউটসোর্সিংকর্মী জুবায়েল আহমেদ ও রনি প্রমুখ৷ উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ১৯৩ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৪ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৫০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত