মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক
অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে শনিবার (১ জুন) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনে দেশব্যাপী ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এরই অংশ হিসেবে মাগুরা জেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইণ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. মোবাশ্বের হোসাইন, মাগুরা সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাগুরা জেলায় মোট ৯৪০ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৫৯৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ কর্মসুচি বাস্তবায়নে জেলায় মোট ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োজিত থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে ৬-৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল পাবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ।
দেশব্যাপী প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই ক্যাপসুল খাওয়াবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভরপেটে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান