কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি'র উপর দুর্বৃত্তের হামলা
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এ ঘটনা ঘটে।
তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে স্থানীয় পেকুরবাজারের যান তায়েফ। ৯টার দিকে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুরবাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে। তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আঘাতে ফলে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ