৩৫০টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে মোদির এনডিএ
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় ছয় সপ্তাহের ম্যারাথন নির্বাচন শেষ হয়েছে শনিবার। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দফার এই ভোটের শেষ ধাপে শনিবার ৮টি রাজ্যে লোকসভার ৫৭ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ ধাপের এই নির্বাচনে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।
শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। যদিও এসব জরিপের ফলাফল অনেক সময় উল্টো যেতে দেখা যায়। এর আগে, ২০১৯ সালের নির্বাচনে ৩৫৩ আসনে জয় পেয়েছিল এনডিএ জোট।
দেশটির সংবাদমাধ্যম এনডিটি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে। যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন প্রয়োজন।ইন্ডিয়া নিউজ ও ডি-ডায়নামিকসের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৭১ ও ইনডিয়া জোট ১২৫ আসনে জয় পেতে পারে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট ১২৫ আসনে জয়ী হতে পারে।
দেশটির অপর সংবাদমাধ্যম রিপাবলিক ভারত ও ম্যাট্রিজের বুথ ফেরত জরিপের ফলাফলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ থেকে ৩৬৮ আসনে জয় পেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দেশটির বিরোধী দলগুলোর জোট ইনডিয়া ১১৮ থেকে ১৩৩ আসনে জয়ী হতে পারে। অন্যান্য দলগুলো ৪৩ থেকে ৪৮ আসনে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।
জান কি বাতের বুথ ফেরত জরিপের ফলে এনডিএ জোট ৩৬২ থেকে ৩৯২ আসন এবং ইনডিয়া জোট ১৪১ থেকে ১৬১ আসনে জয় পেতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
এই চার সংবাদমাধ্যমের বুথ ফেরত জরিপের ফল গড় হিসেব করে এনডিটিভি বলেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৬৫ আসন, ইনডিয়া জোট ১৪২ আসন এবং অন্যান্যরা ৩৬ আসনে জয়ী হতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়। কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। তবে ভারতের বিশ্লেষকরা বলছেন, বৃহৎ ও বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে নির্বাচনের ফল সম্পর্কে আগাম ধারণা করা বেশ কঠিন চ্যালেঞ্জ।
গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত ধাপের নির্বাচনে প্রায় একশ কোট মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিলেন। গ্রীষ্মের রেকর্ড তীব্র তাপদাহের মাঝে ভারতের এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গণনা করবে এবং একই দিনে ফলাফল ঘোষণার কথা রয়েছে।
৭৩ বছর বয়সী মোদির সম্ভাব্য বিজয় তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী নেতা জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসাবে।
এমএসএম / এমএসএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র