আন্তঃজেলা ডাকাত চক্রের ১৪ সদস্য গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলো, আনোয়ার দেওয়ান (৪২), ছাব্বির হাতকাটা ছাব্বির ওরফে স্বপন (৫২), মন্দু মৃধা ওরফে মন্টু (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোল্লা (৪১), সেলিম ব্যাপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোল্লা (৪০), নুরে আমিন ওরফে জুয়েল (৪২), সোলেমান সুমন ঢালী (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মুখা (২৩)।
তারা দিনে দিনমজুরের কাজ করেন আর রাতে হয়ে ওঠেন দুর্ধর্ষ ডাকাত।ওদের কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ ভ্যানগাড়ি চালক , কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়াল । তারা দিনের বেলায় একেকজন একেক পেশায় থাকলেও রাতের বেলা হয়ে ওঠে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত। তারা দিনের বেলা পেশার ফাঁকে রাতে ডাকাতি খোঁজ নেয়। এ চক্রটি দিনের বেলার পেশা পাল্টে রাতে হয়ে ওঠে একেকজন ভয়ঙ্কর ডাকাত। মধ্যেরাত থেকে ভোর পর্যন্ত টার্গেট অনুযায়ী বিভিন্ন এলাকার রাস্তায় ও বাসা বাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই-ডাকাতি করে থাকে।
আজ (২ জুন) রোববার দুপুরে ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক সাংবাদিক সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর রশিদ।
তিনি জানান, গত ৪ মে পুরাতন বাক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পেশাদার অপরাধী, গ্রেফতার অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত