মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নেত্রকোনার মদন উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তার রিমি ফেরদৌসীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অভিযোগ সুত্রে জানা যায়, মদন,মোহনগঞ্জ আটপাড়া, কেন্দুয়া ও নেত্রকোনা সদর থেকে একটি সেন্টিগ্রেডের মাধ্যমে অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে জাল সার্টিফিকেট দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদেরকে বাদ দিয়ে নির্বাচন ডিউটি দেন টাকার বিনিময়ে।আনসার ভিডিপি সদস্যদের ডিউটি টাকার বিনিময়ে, তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে হাজার হাজার টাকা। এমনকি উৎকোচের বিনিময়ে প্রশিক্ষণবিহীন লোকদেরকে ডিউটি দেওয়া হয়েছে।
সম্প্রতি এসব অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে আনসার ও ভিডিপি মহাপরিচালক বরাবর, ও নেত্রকোনা জেলা কমান্ডেন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম।
অনিয়মের কারণে মদন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শামসুল ইসলামের কোম্পানি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫ জন ও ৩০০ জন ভিডিপি সদস্য উপজেলা নির্বাচন ডিউটি থেকে বঞ্চিত হয়।
উপজেলা আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসী তার মন মত একটি সেন্টিগেড তৈরি করেন সনি আক্তার, শামসুন্নাহার ,ইয়াসমিন, ও ছোট মিয়া দলনেত্রী। আনসার কমান্ডার তাদেরকে দিয়ে অনিয়ম টাকার লেনদেনটা করেন তিনি।অভিযোগে এও উল্লেখ করেন খিলগাঁও হেডকোয়ার্টার কর্মরত অফিস সহকারী শেখর সাহা ও শামীম অফিস সহায়ক তারা দুজনে মিলে মদনের এই সেন্টিগেডকে সাহায্য করেছেন প্রশিক্ষণবিহীন লোকদেরকে দিয়ে উপজেলা নির্বাচনে ডিউটি দেন।
অভিযোগকারী ভুক্তভোগী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম বলেন, উপজেলা আনসার কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে, গত ২৮ মে তারিখে আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসী আমাকে অফিসে ডেকে নিয়ে তার রুমের ভিতর দরজা লাগিয়ে সে নিজেও কয়েকজন আনসার সদস্য মিলে আমাকে মারধর করে।
পরে আমি আহত অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত ডাক্তার আমাকে ভর্তি করে পাঁচ দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে তার তার বিরুদ্ধে আজ ২ জুন সকাল ১২ টার দিকে উপজেলা আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসীর দুর্নীতি অনিয়ম বন্ধের দাবিতে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন করি।
অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে, মদন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রিমি ফেরদৌসী বলেন, আমি মদনে কারোও কাছ থেকে একটি চা,ও পর্যন্ত খাইনি। টাকা নিব তো দূরের কথা। সামছুল ইসলাম আমার নামে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান