ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে নদী থেকে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৬-২০২৪ বিকাল ৫:২০

মৌলভীবাজার জেলার জুড়ীতে  নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার  ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাঙ্গার পার এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি তাঁর বাবার বাড়ী উপজেলার  সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের আত্তর আলীর বাড়ী থেকে সকালে  নিখোঁজ হোন।

রবিবার (২ জুন) সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী  নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।জানা যায়, নদীতে এক মহিলার  লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে  বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তিনি আরও বলেন, এলাকার লোকজন সকালে বৃদ্ধা মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে পড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে কিছু কাপড়-চোপড়ও রয়েছে। 

এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান