ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবা‌ড়ি কা‌শিমপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৪:১৮

গাজীপুরের কোনাবা‌ড়ি - কা‌শিমপুর  আঞ্চ‌লিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী,বিভিন্ন  শিল্পকারখানার শ্রমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় এলাকাবাসী বলেন চলতি মাসের মধ্যে কাজ শুরু না করলে ৩০ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ।  

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির ৭ কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা। এর আগে গত বছর সি‌টি করপোরেশন এর পক্ষ থেকে সংস্কার কাজের উদ্বোধন করলেও  অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায় । 

মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার  কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। হেটে যাওয়ার মত কায়দা নাই ওই রাস্তা দিয়ে।

মানববন্ধনের আহবায়ক ও গা‌জীপুর সি‌টির ৯ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আনিসুর রহমান মাস্টার জানান, এ আন্দোলন সরকার বিরোধী নয়। মানুষের দুর্ভোগ লাগবের আন্দোলন। এ মাসের মধ্যে সংস্কার কাজ শুরু করা না হলে ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করবে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা আ. লীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান মিয়া,থানা যুবমহিলালীগের সভাপতি কামরুন নাহার মুন্নী, সাধারণ সম্পাদক আঁকলিমা আক্তার আঁখিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস