ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৪:২০

রাত পোহালেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ৫৬টি কেন্দ্রে ব্যালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। 

মঙ্গলবার(৪ জুন) সকাল থেকে উপজেলা পরিষদের হলরুম থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি। তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

আগামীকাল সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলার ভোটাররা ভোট দেবেন ব্যালটে।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। সুষ্ঠু ও স্বতস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ