মদনে পরিকল্পিত জলবদ্ধতায় ২০টি পরিবার পানিবন্দি
নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি মোড়লপাড়া গ্রামে পরিকল্পিত বৃষ্টির পানি আটকিয়ে জলবদ্ধতা সৃষ্টি করে ২০টা পরিবারকে পানিবন্দি করে রেখেছে শাফায়াত ও নূর নবী নামের দুই ব্যক্তি।হাটুগারা পানি ভেঙ্গে কোমলমতি ছাত্র ছাত্রীরা বাড়ি থেকে বিদ্যালয়ে না যেতে পারায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যাঘাত হচ্ছে। একটি মাত্র চলাচলের রাস্তা থাকার কারণে লোকজনের যাতায়াতের বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে জলবদ্ধতার কারণে।
গত বছর একই ভাবে পরিবারগুলো জলাবদ্ধ পানি বন্দি হয়ে পড়লে তৎকালীন মদন ভূমি সহকারী কমিশনার মোঃ শাহানুর রহমান সরেজমিন পরিদর্শন শেষে পানি যাতায়াতের পাইপটি মুখটি খুলে দিয়ে সাময়িক ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং রাস্তার ধার দিয়ে ড্রেন দিয়ে নতুন একটি কালভার্ট নির্মানের কথা বলেছিলেন জানান এলাকাবাসী। সম্প্রতি পরিকল্পিত জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৪ জুন তারিখে ১২টি পরিবার স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেছেন মদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
সরজমিনে গেলে ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, সরকারি রাস্তা দুইপাশে মাটি উঁচু করে পরিকল্পিত ভাবে কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছে। পানির লাইন বন্ধ করে দিয়েছে এখন সরকারি রাস্তা হাটুগাড়া পানি হয়েছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বিদ্যালয়ে যাইতে পারতেছে না আমরা পানি ভেঙ্গে বাজারে যাতায়াত করতছি এবং ঘর থেকে বের হলে পানি এমন সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ২০টা পরিবার মিলে আবেদন করেছি মদন ইউএনও স্যারের বরাবর।
এই জলবদ্ধতার থেকে নিরসনের লক্ষ্যে ২০ পরিবার ভোগান্তি থেকে রেহাই পেতে উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নিবেন বলে ভোগান্তিতে থাকা পরিবারগুলো জোর দাবী জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত নূর নবী বলেন, আমার জায়গা দিয়ে আমি পানি নামতে দিতাম না অন্যদিক দিয়ে ব্যবস্থা করুক।এ বিষয়ে মদন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ২০টি পরিবারের লোকজন পানিবন্দী আমার কাছে এসেছিল গত বছরও তারা পরিকল্পিতভাবে পানি আটকি দিয়ে সরকারি রাস্তা ডুবিয়ে জলবদ্ধতা সৃষ্টি করেছিল। পরে আমি মদন ভূমি সহকারী কমিশনারকে নিয়ে সরে জমিনে গিয়ে পানি যাতায়াতের ব্যবস্থা করে দেই। এ বছরও তারা পরিকল্পিতভাবে পানি আটকিয়ে দিয়ে এই পরিবারগুলোকে পানিবন্দী করে রেখেছে বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান