ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চীন-বাংলাদেশের কৌশলগত সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ১:৪

৪ঠা জুন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীন-বাংলাদেশ ১৩তম দফার কূটনৈতিক আলোচনা আয়োজন করেছেন।

দু’পক্ষ মনে করে যে, চীন ও বাংলাদেশের উন্নয়নের ধারণা এবং কৌশলে অনেক মিল আছে। দু’দেশ পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা করে, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একে-অপরকে সমর্থন করে, নিজস্ব অবস্থার সঙ্গে উপযুক্ত আধুনিকায়নের পথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। 

দু’পক্ষ জোর দিয়ে বলেছে যে, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্ব ও চেষ্টায়, চীন ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দু’দেশ ভালোভাবে দু’দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি মেনে চলবে, রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, উন্নয়ন কৌশলের সংযোগ জোরদার করবে, ঐতিহ্যবাহী মৈত্রী বৃদ্ধি করবে, উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করবে, ‘তিনটি বৈশ্বিক উদ্যোগ’ দ্রুত বাস্তবায়ন করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে। 

দু’পক্ষ অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে
সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান