মদনে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি'- এ স্লোগানে মদনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।মদন প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টায় মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, নায়েক পুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাদিস উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) সাংবাদিক হাবিবুর রহমান, নায়েকপুর ইউনিয়নের ইউপি সচিব কৃষ্ণ সরকার সাংবাদিক তানভীর হাসান প্রমুখ।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে পরিবেশ রক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন তারা।১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied