লোহাগড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
নড়াইলের এড়েন্দা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে চুন্নু সরদার(৫৫) ও তকিউর শেখ(৩৫)নামে দুই মাংস বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল (৪ জুন) মঙ্গলবার দুপুর ৩টার দিকে এড়েন্দা বাজারে এঘটনা ঘটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন। এবং মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।
মাংস বিক্রেতা চুন্নু সরদার নড়াইল সদর খলিশাখালী গ্রামের মৃত ইছাহাক সরদারের ছেলে ও তকিউর শেখ নড়াইল সদর খলিশাখালী গ্রামের আবুবক্কর শেখ এর ছেলে।দীর্ঘদিন যাবত চুন্নু সরদার ও তকিউর শেখ বাজারে গরু জবাই করে মাংস বিক্রির ব্যাবসা পরিচালনা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০ কেজি মাংস সহ ব্যাবসায়ী চুন্নু সরদার ও তকিউর শেখকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.দীপ্ত চৌধুরী জব্দকৃত মাংস সনদ দিলে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জহুরুল ইসলাম মহোদয় ভ্রাম্যমাণ আদালতে চুন্নু সরদার ও তকিউর শেখকে অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা