ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ভোট দিতে এসে জানতে পারেন ভোট হয়ে গেছে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:৪৬

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লা নাঙ্গলকোটের পানকরা ভোটকেন্দ্রে ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

বুধবার উপজেলার জোড্ডা পূর্ব ইউপির পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট  দিতে এসেছিলেন মনোয়ারা বেগম। চিরকুটে তার ভোটের ৩৭৩ সিরিয়াল নম্বর। কেন্দ্রে প্রবেশের পর টোকেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বলা হলো তার ভোট হয়ে গেছে। সে কথা শুনেই ভোট কেন্দ্রের ভেতর থেকে বের হয়ে যেতে হয় মনোয়ারাকে।

কেন্দ্র থেকে বের হয়ে মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, আমি ভোট দিতে কেন্দ্র যাওয়ার পর দেখি আমার ভোট হয়ে গেছে। অথচ আমি ভোট'ই দিনি, আমার আঙুলে কোনো কলমের কালির দাগও নেই, আমার পিতার নাম ও সব তথ্য ঠিক আছে, আমি বললাম আমি ভোট দেইনি। আমি জিজ্ঞেস করলাম তাহলে কে দিল আমার ভোট? আমাকে বলা হলো বাড়ি চলে যান।

পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার সনজিত কুমার সাহা বলেন, মনোয়ারা বেগম অভিযোগ করেছেন তিনি ভোট দেননি, অথচ তার ভোট হয়ে গেছে। আমরা আমাদের ডকুমেন্ট অনুযায়ী নিশ্চিত হয়েছি তিনি ভোট দিয়েছেন। 

পরে সাংবাদিকদের তোপের মুখে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের অনুমতিক্রমে বিশেষ ক্ষমতায় প্রিসাইডিং অফিসার মনোয়ারাকে ভোট দিতে সুযোগ দেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত