ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মোশাররফ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১১:৩৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন জাকির জয়লাভ করেছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪র্থ ধাপের নির্বাচনে হেভিওয়েট ১ প্রার্থীকে পিছনে ফেলে জয় পেয়েছেন ১৩হাজার ৯শত ৩৪ ভোটের ব্যবধানে। 

মোশাররফ হোসেন জাকির বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য। এছাড়া তিনি দীর্ঘদিন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। যেকোনো আন্দোলন সংগ্রামে এলাকার পরিচিত মুখ তিনি।  
 নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাইক প্রতীকে মোশারফ হোসেন জাকির পেয়েছেন ৩৪ হাজার ৩ ভোট। তার নিকটতম হেভিওয়েট চশমা মার্কার প্রার্থী শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী অর্থ-সম্পাদক রুকনুজ্জামন পেয়েছেন ২০হাজার ৬৯ ভোট। এছাড়াও আরেক টিউবওয়েল মার্কার প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন ৫হাজার ২শত ৯২ ভোট। নির্বাচনে অংশগ্রহণকারী আরেক প্রার্থী শ্রমিকনেতা আনোয়ার হোসেন তালা প্রতীকে ৩হাজার ৯শত ৩৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন। 

জানতে চাইলে নব-নির্বাচিত শান্তিগঞ্জ  উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির বলেন, আমার এ বিজয় উপজেলার সাধারণ জনগণের বিজয়, এ বিজয় শান্তিগঞ্জ  উপজেলার সকল ভোটারদের বিজয়। তীব্র প্রতিদ্বন্দ্বীতার আভাস থাকলেও ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমার বিজয়ে শান্তিগঞ্জ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সময়কালে উপজেলাবাসির সেবায় সর্বদায় নিজেকে নিয়োজিত রাখবো। বিশেষ করে সমাজের বঞ্চিত ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে তাদের পাশে থেকে কাজ করে যাবো।

প্রসঙ্গতঃ মোশাররফ হোসেন জাকির এর আগেও আরও তিনটি উপজেলা নির্বাচন ও একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেও বিজয়ের মুখ দেখতে পারেননি। ৪/৫ বারের চেষ্টার ফলে তার এ বিজয় সাড়া উপজেলায় অলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন সাধারণ জনতা ও আল্লাহ পাক অবশেষে তার প্রতি মুখ ফিরে থাকিয়েছেন। আবার অন্যদিকে বারবার ব্যর্থতার পর তার সফলতাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। আবার অপরদিকে তার অমায়িক ব্যবহারের কারণে এ জয় হয়েছে বলে অনেকে মনে করছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত