তীব্র গরমে নাঙ্গলকোট কদর বেড়েছে তাল শাঁসের
তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই গরম থেকে একটু স্বস্তি পেতে তালের শাঁস কিনে খাচ্ছেন নাঙ্গলকোট পৌর সদর ও পথচারীসহ বিভিন্ন এলাকার মানুষ। তাই তাল শাঁসের কদর এখন আকাশ চুম্বি। চাহিদার কারণে দাম কিছুটা বেশি হলেও সেই দিকে তাকাচ্ছেন না ক্লান্ত ও পরিশ্রমী পেশাজী মানুষেরা।
সরেজমিনে দেখা যায় বৃহস্পতিবার (৬ জুন) নাঙ্গলকোট পৌর সদর ও উপজালার শান্তির বাজার, মাহিনী বাজার, বাঙ্গড্ডা বাজার সহ বিভিন্ন হাটবারে মোড়ে বিক্রি করছেন তালের শাঁস। পাইকারিই খুচরা বিক্রি করছেন বিক্রেতারা।
তালের শাঁস বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই মৌসুমে প্রায় অর্ধ শতাধিক মৌসুমি শ্রমিক তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। অনেক ক্রেতাই তালের শাঁস খাচ্ছেন আবার পরিবারের সদ্যসদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন।
প্রত্যান্ত গ্রামে ঘুরে কচি তালওয়ালা গাছ কিনে, সেখান থেকে তাল সংগ্রহ করে। তালের সংখ্যা ও আকার ভেদে একটি গাছের তালের দাম ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়। প্রতি পিচ তাল পাইকারী ৮/১০ টাকায় বিক্রি হয়। খুচরা বিক্রি হয় আকার ভেদে ১০ থেকে ১৫ টাকা। আর খুচরা ও পাইকারী মিলে প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকার শাঁস তাল বিক্রি হয়।
এক ক্রেতা মহিন উদ্দিন বলেন, মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় এর প্রতি আমাদের আগ্রহের কমতি নেই। কিন্তু গত বছরের থেকে এবারে তালের শাঁসের দাম অনেকটাই বেশি।
এ প্রসঙ্গে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. দেব দাস বলেন, তালের শাঁসের অনেক উপকারিতা রয়েছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে । এ শাঁস খেলে কোলন ক্যান্সারের সম্ভাবনা কম থাকে। তবে এটা খেতে হবে পরিস্কার পরিছন্নভাবে না হলে জন্ডিস ও ডায়েরিয়ার ঝুঁকি থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা