ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে আট দিন ধরে করোনা সংক্রমণ ৪০ হাজারের নীচে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১১:৪১

ভারতে আট দিন ধরে ৪০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

সংক্রমণের পাশাপাশি ভারতে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। পুরো মহামারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে ভারতে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দুই হাজারের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩৪০ জন।

ভারতের মধ্যে কেরালা রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২২৪ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরালার চারভাগের এক ভাগ।

গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৬৬৮), অন্ধ্রপ্রদেশ (১,৪৩৫), কর্নাটক (১,৪৫৩), ওড়িশা (৯৮৬), পশ্চিমবঙ্গে (৭৫৮) এবং আসাম (৭০৮)। এ ছাড়াও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮