রাশিয়াতে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
লেখাপড়ার উদ্দেশ্যে রাশিয়াতে পাড়ি জমিয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের চার শিক্ষার্থী। রাশিয়ার নভগোরোদ স্টেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন তারা। রাশিয়াতে মহারাষ্ট্রের এই চার তরুণেরই মৃত্যু হলো একসাথে। নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাকিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার বিবরণে জানা যাচ্ছে ভলখভ নদীর ধারে হাঁটতে বেরিয়েছিলেন এই তরুণেরা। হঠাৎই নদীতে পড়ে যান তাদের একজন। তাকে বাঁচাতে নদীতে লাফ দেন বাকিরা। সেই বন্ধুকে তো বাঁচানো গেলই না, উল্টো বাকিরাও তলিয়ে গেল স্রোতে।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি চার জন তলিয়ে যান। তাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট