নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেবেন না : পুতিন
তালেবান আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পরপর যে কয়েকটি দেশ কাবুল থেকে গেছে, তাদের মধ্যে রয়েছে রাশিয়া। এ বার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তার বক্তব্য, ‘তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে অন্য দেশগুলোর উচিত নয় নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া।’ খবর আনন্দবাজার অনলাইনের।
শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তালেবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সে অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেনতেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে।’
তালেবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবড় ক্ষমতাশালী দেশের নীরবতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, রাশিয়া তালেবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে। মস্কোয় তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছে তারা। এ নিয়েও হয়েছে অনেক সমালোচনা। কিন্তু পুতিনের কথায়, ‘বাইরে থেকে জোরজবরদস্তি অন্যের রাজনীতি এবং আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেওয়া যায় না।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক