ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না, হুঁশিয়ারি বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ১২:৩

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে। হাজারও মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনও আভাস এখনও নেই।

এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুতিন কেবল ইউক্রেনে থেমে থাকবেন না। অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

রোববার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

শনিবার প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে বাইডেন সতর্ক করে বলেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘থেমে থাকবেন না’।

অপরদিকে ইউরোপের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।ফ্রান্সে নিজের রাষ্ট্রীয় সফরের সময় বাইডেন বলেন, ‘সমস্ত ইউরোপ হুমকির সম্মুখীন হবে, আমরা এটি হতে দেব না। যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমি আবারও বলছি, আমরা (ইউক্রেনকে ফেলে) চলে যাবো না।’

এরপর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের সামনে বাইডেনকে বলেন: ‘আমি আপনাকে ধন্যবাদ জানাই মিস্টার প্রেসিডেন্ট। বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়েও আপনি অংশীদারদের প্রতি বিশ্বস্ত এবং আপনি ইউরোপীয়দের পছন্দ করেন ও সম্মান করেন।’

মার্কিন এই প্রেসিডেন্ট গত বুধবার থেকে ফ্রান্সে রয়েছেন। এরপর শুক্রবার বাইডেন এবং ম্যাক্রোঁ উভয়েই প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন এবং ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

শনিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, ফরাসি ও মার্কিন এই দুই নেতা বলেছেন- রাশিয়ার যুদ্ধে আটলান্টিকজুড়ে বিস্তৃত নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে তারা একমত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উভয় দেশই ‘ইউক্রেনের জন্য রাজনৈতিক, নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার’ বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান