আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে তারেক জিয়ার মদদে ২১ আগস্টের হত্যাকাণ্ড : নুরুন্নবী চৌধুরী শাওন
ভোলা-৩ আসনের সাংসদ দ্বীপবন্ধু আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই তারেকের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তাই ২১ আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে এনে সাজা কার্যকর করতে হবে। জামায়াত-বিএনপির মদদে ওই সময় বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়। শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় তজুমদ্দিন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী-অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মীদের স্মরণে েএবং খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় এসব কথা বলে তিনি।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি মিছিলে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড শান্তি মিছিলে ব্যবহার পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণিত কাজ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত এ হত্যাকাণ্ড চালানো হয়। সেদিন আওয়ামী লীগের প্রায় ২৪ জন নেতাকর্মী নিহত এবং অসংখ্য নেতাকর্মী আহত হন। তারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্যই এমন নারকীয় হামলা চালিয়েছিল।
এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব মাস্টার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যা কিরন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক হাসান, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শিবলী প্রমুখ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন