স্বপ্নের সুবিপ্রবিতে ভর্তি ১৫১ শিক্ষার্থী, হাওরপাড়ে খুশির ছোঁয়া
গুচ্ছভুক্ত হাওরাঞ্চল সুনামগঞ্জের মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ১৬০ আসনের মধ্যে প্রথম দফাতেই ভর্তি হয়েছে ১৫১ শিক্ষার্থী। এতে ভর্তির হার ৯৪.৩৫ শতাংশ।
রবিবার (৯ জুন) সুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ এ তথ্য নিশ্চিত করেন৷
তিনি জানান, গত ৮ই জুন ১ম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আমাদের ১৬০ আসনের মধ্যে ১৫১টি আসনেই শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছে। নিসন্দেহে এটি সুনামগঞ্জের মানুষের জন্য খুশির ব্যাপার৷
এদিকে হাওরের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন হাওরবাসী। বহুল প্রত্যাশিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাওরপাড়ের সন্তান সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা৷
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত