ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে সারাদেশের ন্যায় ভূমি সপ্তাহ পালিত


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৫

নেত্রকোনার মদন উপজেলা  স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক   সপ্তাহ ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রোজ সোমবার ১০ জুন২০২৪ ইং ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে  উপজেলা ভুমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার ভূমি  এটি এম আরিফ এর‌ সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারের সরকারি সম্পত্তির লিজের সনদ, ডিলিং লাইসেন্স প্রদান করেন। এছাড়াও জনসাধারণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।সঞ্চালকের স্বাগতিক বক্তব্য আমাদের স্মার্ট ভূমিসেবা সপ্তাহ১০  জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।

ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ তিনি বলেন,এ সরকার জনবান্ধব সরকার, আমরা এ সরকারে নির্দেশনায়  আমরা সরকারী সেবা প্রদানকারী সংস্থা, আমরা  কৃষক শ্রমিক ও সকল জনসাধারণের  সেবা পৌঁছে দিতেই এই ডিজিটাল সেবার আয়োজন করেছি, এখন থেকে ঘরে বসেই খাজনা, ভূমিকর, নামজারি, পরচা উত্তোলন, নকশা উত্তোলন সহ সকল সেবা মোবাইলের মাধ্যমেই সমাধান করে নিতে পারবেন।  আপনাদের আর হয়রানির শিকার হতে হবে না। তারপরেও আমি (এসিল্যান্ড /সহকারী কমিশনার ভুমি)  নিশ্চিত করতে চাই আপনাদের মদন উপজেলায় আমি ভূমি অফিসার হিসাবে যত দিন আছি ইনশাআল্লাহ এই অফিসের দরজা আপনাদের আপনাদের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের এক অসাধারণ সার্ভিস সেন্টার (১৬১২২) কল করে সার্বক্ষণিক সেবা নেওয়ার সুযোগ রয়েছে। আপনার কোন অভিযোগ থাকলে-১৬১২২তে কল করে অবহিত করা মাত্র সমাধান পাওয়া যাবে। ভূমি কর্মকর্তা তিনি অনলাইনে কিভাবে সেবা পাওয়া যাবে তার সকল সেবা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং জনসাধারণ যেন কোন হয়রানের শিকার না হন সে বিষয়ে আশ্বস্ত করেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা