ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৫২

নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার শুরুতেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বার নবনির্বাচিত চেয়ারম্যান পদে আজাহার আলী কে, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান পদে মাজেদুল ইসলাম মাজেদকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগমকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, পৌরসভার মেয়র মো. আমিনুর রহমানসহ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, পুলিশ ও বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের এটি ছিল প্রথম সভা। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আসমা খাতুন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের বিগত মাসের দাপ্তরিক কার্যক্রম তুলে ধরেন।সমন্বয় সভা শেষে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ , সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ কমিটি ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গন, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন