জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজার জেলার জুড়ীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে কেবিএহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ রানা (৮) ও মোঃ ফারুক মিয়ার ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রানা (৯) বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ রানাকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুর রহমান জানান, এলাকাবাসীর সহায়তায় আমরা ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদেরকে দেখতে যাই। বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। তাই এই সময়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জুড়ী থানার এস আই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এ দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied